Online Noorani Qaida Classes in Canada | Inaya & Liyana's Quran Learning Journey | At Tarbiyah Online Madrasah
দুই বোন, এক স্বপ্ন, কুরআনের পথে সুন্দর এক যাত্রা | কানাডা থেকে ইনায়া ও লিয়ানার অনুপ্রেরণার গল্প
আলহামদুলিল্লাহ!
দূর প্রবাস কানাডা থেকে আমাদের At Tarbiyah Online Madrasah-এ যোগ দিয়েছে দুই বোন, ইনায়া ও লিয়ানা। তাদের কুরআন শেখার আগ্রহ এবং নিয়মিত অধ্যবসায় আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
বর্তমানে তারা দুজনই নূরানী ক্বায়দা সুন্দরভাবে শিখছে। পাশাপাশি প্রতিদিন মাসনূন দোয়া, নির্বাচিত হাদীস এবং ইসলামের মৌলিক বিষয়াবলি (Basic Islamic Knowledge) শিখছে। আলহামদুলিল্লাহ, তারা প্রতিটি ক্লাসে মনোযোগের সঙ্গে অংশগ্রহণ করে এবং শেখার প্রতি তাদের ভালোবাসা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।
আজকের ব্যস্ত প্রবাসজীবনে অনেক পরিবারই চান, তাদের সন্তানরা যেন আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামের সঠিক জ্ঞানও অর্জন করে। ইনায়া ও লিয়ানার এই সুন্দর যাত্রা সেই সকল পরিবারের জন্য একটি অনুপ্রেরণা, যারা চান তাদের সন্তানরা ছোটবেলা থেকেই কুরআন, দোয়া, হাদীস এবং ইসলামের মৌলিক শিক্ষা লাভ করুক।
At Tarbiyah Online Madrasah-এ আমরা Canada, USA, UK, Italy, Germany, France এবং ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে বসবাসরত শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য অনলাইনে Noorani Qaida, Quran Reading with Tajweed, Hifzul Quran, Daily Duas, Hadith এবং Islamic Studies শেখানোর সুযোগ করে দিয়েছি। অভিজ্ঞ শিক্ষক এবং Zoom-এর মাধ্যমে নিয়মিত লাইভ ক্লাস আমাদের শিক্ষার্থীদের শেখাকে সহজ ও আনন্দদায়ক করে তোলে।
আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন ইনায়া ও লিয়ানার ইলমে বরকত দান করেন, তাদের কুরআনের সঙ্গে আজীবন সম্পৃক্ত রাখেন এবং তাদেরকে দ্বীনের আলোয় আলোকিত নেককার বান্দাহ হিসেবে কবুল করেন। আমীন।
আপনিও যদি Canada, USA, UK অথবা Europe-এ বসবাস করেন এবং নিজের সন্তানকে একজন অভিজ্ঞ শিক্ষকের কাছে অনলাইনে কুরআন, নূরানী ক্বায়দা, দোয়া ও ইসলামিক স্টাডিজ শেখাতে চান, তাহলে At Tarbiyah Online Madrasah-এ আপনাকে আন্তরিক স্বাগতম।
