কানাডা থেকে হিফযুল কুরআনে সফল অগ্রগতি | At Tarbiyah Online Madrasah
আলহামদুলিল্লাহ! কানাডা থেকে হিফযুল কুরআনের পথে ফাতিমা
আলহামদুলিল্লাহ!
আমাদের At Tarbiyah Online Madrasah-এর হিফযুল কুরআন বিভাগে কানাডা প্রবাসী শিক্ষার্থী ফাতিমা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নিয়মিত অধ্যয়ন করে যাচ্ছে।
দূর প্রবাসে বসবাস করলেও কুরআনের সঙ্গে তার এই গভীর সম্পর্ক আমাদের জন্য আনন্দের এবং অনুপ্রেরণার বিষয়। আল্লাহর অশেষ রহমতে তার হিফযের অগ্রগতি খুবই সন্তোষজনক। আলহামদুলিল্লাহ!
আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন ফাতিমাকে সম্পূর্ণ কুরআনের হাফিজাহ হওয়ার তাওফীক দান করেন, তার ইলমে বরকত দান করেন, আমল কবুল করেন এবং কুরআনকে তার দুনিয়া ও আখিরাতের নূর বানিয়ে দেন। আমীন।
আপনারাও ফাতিমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তার এই কুরআনের সফরকে সহজ, বরকতময় ও সফল করে দেন।
আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানকে কুরআনের আলোয় আলোকিত হওয়ার তাওফীক দান করুন। আমীন।
